নির্দেশনা

আমি একাউন্ট ডিলিট করতে চাই। আমার অবশিষ্ট কানেক্ট কাজে লাগছেনা, কিভাবে টাকা রিফান্ড পেতে পারি?

একাউন্ট ডিলিট বা অবশিষ্ট কানেকশনের রিফান্ড সংক্রান্ত সকল তথ্যের জন্য আমাদের বিস্তারিত রিফান্ড পলিসি দেখুন: রিফান্ড পলিসি

কিভাবে কানেকশন রিফান্ড পেতে পারি?

কানেকশন ব্যবহার করে যোগাযোগ করতে ব্যর্থ হলে আপনি কানেকশন ফেরত পেতে পারেন। তবে বিপরীত পক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিফান্ড প্রযোজ্য হবে না।

১. সর্বপ্রথম উক্ত বায়োডাটার যোগাযোগ তথ্যের নিচে অভিযোগ করুন বাটনে ক্লিক করুন।

২. নির্ধারিত ফর্ম পূরণ করে অভিযোগ দাখিল করুন। কাস্টমার কেয়ার যাচাই করে আপনাকে খুব দ্রুত জানাবে ইন শা আল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের রিফান্ড পলিসি দেখুন।

কিভাবে কানেকশন ক্রয় করবো?

নিরাপদ কানেকশন প্যাকেজ
আপনার পছন্দের বায়োডাটা ক্রয় করুন
৩টি ক্যাটাগরিতে মোট ১২টি প্যাকেজ।
যে ক্যাটাগরির প্যাকেজ কিনবেন, শুধুমাত্র সেই ক্যাটাগরির বায়োডাটার গোপন তথ্য দেখতে পারবেন।
একই বায়োডাটা পুনরায় দেখলে চার্জ কাটবে না।

বিস্তারিত
প্যাকেজ পেইজে পাবেন।

বায়োডাটার ব্যাপারে অভিযোগ করবো কিভাবে?

আপনি কানেকশন ব্যবহারের মাধ্যমে কোনো বায়োডাটার যোগাযোগ তথ্য দেখে থাকলে এবং সেই বায়োডাটার ব্যাপারে কোনো অভিযোগ করতে চাইলে-

১. উক্ত বায়োডাটার নিচে অভিযোগ করুন বাটনে ক্লিক করুন।

২. নির্ধারিত ফর্ম পূরণ করে আপনার অভিযোগ সাবমিট করুন। কাস্টমার কেয়ার থেকে যাচাই করে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে ইন শা আল্লাহ।

বায়োডাটা ডিলিট করবো কীভাবে?

আপনি যেকোনো সময় নিজেই আপনার বায়োডাটা ডিলিট করতে পারবেন।

বায়োডাটা ডিলিট করার নিয়ম:

১. প্রথমে অ্যাকাউন্টে লগইন করুন।

২. ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা আইকনে ক্লিক করুন।

৩. ডিলিট বায়োডাটা অপশনে ক্লিক করুন।

৪. বায়োডাটা ডিলিট করার কারণ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

৫. এরপর বায়োডাটা ডিলিট করুন বাটনে ক্লিক করুন এবং কনফার্মেশনে সাবমিট & ডিলিট চাপলে ডিলিট সম্পন্ন হবে।

লক্ষণীয়: বায়োডাটা ডিলিট করার পর এটি আর পুনরুদ্ধার করা যাবে না। সাময়িকভাবে বায়োডাটা সরিয়ে রাখতে চাইলে ডিলিট না করে হাইড করে রাখুন। পরে চাইলে আবার বায়োডাটা লাইভ করতে পারবেন।

বায়োডাটা সাময়িকভাবে হাইড করবো কীভাবে?

পাত্র/পাত্রী পক্ষের সাথে বিয়ের কথা চলার সময় বায়োডাটা সাময়িকভাবে হাইড করে রাখতে পারেন। এছাড়াও যেকোনো কারণে, যেকোনো সময় বায়োডাটা হাইড করা যাবে।

বায়োডাটা হাইড করলে যা হবে:

* আপনার বায়োডাটা সার্চ রেজাল্টে আর প্রদর্শিত হবে না।
* নতুন কেউ সার্চ করে আপনার বায়োডাটা খুঁজে পাবেন না।
* আপনার বায়োডাটা ডিলিট হবে না; শুধু সাময়িকভাবে অন্যদের কাছ থেকে লুকানো থাকবে।
* পরবর্তীতে চাইলে একইভাবে এক ক্লিকে আবার বায়োডাটা লাইভ করতে পারবেন।

বায়োডাটা হাইড করার নিয়ম:

১. প্রথমে অ্যাকাউন্টে লগইন করুন।

২. ড্যাশবোর্ডে যান অথবা উপরের ডান কোণে থাকা আইকনে ক্লিক করুন।

৩. বায়োডাটার অবস্থা অপশনের নিচে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

৪. এরপর একটি কনফার্মেশন স্লাইড আসবে এবং সেখানে হাইড করার কারণ দেখানো হবে।

৫. কারণ নির্বাচন করে হ্যাঁ, চালিয়ে যান বাটনে ক্লিক করলে আপনার বায়োডাটা হাইড হয়ে যাবে।

বায়োডাটা পুনরায় লাইভ করা: একইভাবে যেকোনো সময় বায়োডাটা পুনরায় লাইভ করতে পারবেন।

বিঃদ্রঃ বায়োডাটার কোনো তথ্য এডিট করলে কাস্টমার কেয়ার থেকে আপনার বায়োডাটা পুনরায় রিভিউ করা হবে।

বায়োডাটা এডিট করবো কিভাবে?

১. প্রথমে একাউন্টে লগইন করুন।

২. লগইন করার পর উপরের ডান কোণে থাকা ড্যাশবোর্ড আইকনে ক্লিক করুন।

৩. বায়োডাটা এডিট করুন বাটনে ক্লিক করুন।

৪. বায়োডাটা ফর্মটি প্রদর্শিত হবে, আপনি যে তথ্যটি এডিট করতে চান সেখানে প্রবেশ করে এডিট শেষে জমা দিন বাটনে ক্লিক করুন।

৫. কাস্টমার কেয়ার থেকে আপনার এডিট করা তথ্য রিভিউ করা হবে।

৬. কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে ইমেইল ও নটিফিকেশনের মাধ্যমে এপ্রুভ, নট-এপ্রুভ অথবা সংশোধনী থাকলে তার স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।

কিভাবে বায়োডাটা জমা দিবো ?

১. প্রথমে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

২. লগইন করার পর হোম পেজ বা ড্যাশবোর্ড থেকে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৩. বায়োডাটা তৈরির পূর্বে শর্ত সমূহ পড়ুন এবং সম্মত হলে চেকবক্স চেক করে বায়োডাটা তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৪. বায়োডাটা ফর্ম প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে দেয়া শেষ হলে জমা দিন বাটনে ক্লিক করে বায়োডাটা জমা দিন।

৫. কয়েকদিনের মাঝে অর্ধেকদ্বীন কাস্টমার কেয়ার থেকে আপনার অভিভাবক এবং আপনাকে কল করে ভেরিফাই করা হতে পারে।

৬. কাস্টমার কেয়ার কর্তৃক আপনার বায়োডাটা রিভিউ শেষে ইমেইল ও নটিফিকেশনের মাধ্যমে এপ্রুভ, নট-এপ্রুভ অথবা সংশোধনী থাকলে তার স্ট্যাটাস জানানো হবে ইন শা আল্লাহ।

লক্ষণীয়ঃ বায়োডাটায় সকল তথ্য স্পষ্ট করে লিখবেন।

কিভাবে একাউন্ট তৈরি করবো?

১) প্রথমে ghotokseba.xyz প্রবেশ করুন এবং হোম পেজের উপরের ডান কোণে থাকা লগইন বাটনে ক্লিক করুন।

২) একাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন।

৩) কোন মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তা প্রদর্শিত হবে। সহজে একাউন্ট করতে Google দিয়ে একাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন এবং আপনার গুগল একাউন্টের মাধ্যমে অর্ধেকদ্বীনে একাউন্ট তৈরির পার্মিশন দিন।

৪) তারপর আপনার প্রয়োজনীয় তথ্য দিন।

৫) ভবিষ্যতে লগ আউট করে পুনরায় লগিন করতে চাইলে Google দিয়ে লগিন করুন বাটনে ক্লিক করে সহজেই অর্ধেকদ্বীনে লগিন করতে পারবেন ইন শা আল্লাহ।

বায়োডাটা অনুমোদন হতে কত সময় লাগে?

Admin review শেষে তথ্য সঠিক থাকলে বায়োডাটা অনুমোদন করা হবে। প্রয়োজন হলে সংশোধনের নির্দেশনা দেওয়া হতে পারে।

Guardian Contact কীভাবে ব্যবহার করব?

পছন্দের অনুমোদিত বায়োডাটার Guardian Contact দেখতে প্রয়োজনীয় Connection ব্যবহার করুন এবং পরিবার-কেন্দ্রিকভাবে যোগাযোগ করুন।

নিরাপত্তার জন্য কী কী খেয়াল রাখব?

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অপ্রয়োজনে শেয়ার করবেন না। পরিবার বা অভিভাবককে সম্পৃক্ত রেখে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নিন।