সচরাচর জিজ্ঞাসা

ঘটকসেবা কী? এটি কিভাবে কাজ করে?

আমাদের সম্পর্কে
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

নিশ্চই সকল প্রশংসা আল্লাহর। আমরা তার কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও আমাদের কাজের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল (ﷺ) এর উপর।বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নিয়ামত ও রাসুল (ﷺ) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ্।

কুরআন ও হাদিসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক ও আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে উল্লেখ করেছেন। অপরদিকে পাশ্চাত্যবাদের তথাকথিত নারী-পুরুষের সমতাবিধানের এই অসুস্থ প্রতিযোগিতার পিছনে ছুটতে গিয়ে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে।

শিক্ষা, চাকরিতে, বিয়েতে পাশ্চাত্যের সভ্যতাবিবর্জিত অপসংস্কৃতির অনুপ্রবেশের মূল কারন ইসলামি শার’ঈ বিধান অনুযায়ী না চলা ও পরিপূর্ণ দ্বীনি শিক্ষার অভাব। এর ফলশ্রুতিতে বিয়ে হয়েছে কঠিন আর যিনা-ব্যভিচার, পরকীয়া, ধর্ষন, আত্মহত্যাসহ বিভিন্ন অবক্ষয়ে সমাজ ভারাক্রান্ত।

অন্যদিকে যারা এই ভয়াবহ ফিতনার যুগে স্রোতের প্রতিকূলে গিয়ে সুন্নাহ আঁকড়ে ধরার জন্য পরিবার ও সামাজিক তথাকথিত রীতিনীতির বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা যেন অনেক কঠিন হয়ে গিয়েছে।

এ সমস্যা সমাধানের জন্যই আমরা ক’জন গুনাহগার বান্দা ২২ জুন ২০২৪ ঘটক সেবা লক্ষ্মীপুর যাত্রা শুরু হয়।

আল্লাহ’র বিশেষ বরকতে ঘঠক সেবা লক্ষ্মীপুর মাধ্যমে খোঁজ পেয়ে ইতিমধ্যে শত শত বিবাহ সম্পন্ন হবে, আলহামদুলিল্লাহ।

আমাদের লক্ষ্য হচ্ছে, এ ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শারীয়াসম্মত প্লাটফর্ম গড়ে তোলা যার মাধ্যমে পাত্রপাত্রী সন্ধান সহজ করা। জাহেলী সমাজের সকল অপসংস্কৃতি ভেঙ্গে যিনা-ব্যভিচার বন্ধ করে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা।

পাত্র-পাত্রী খুঁজে পাওয়া যেন আরও সহজ হয় এজন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে যা নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণা করছি। সকল মুসলিম ভাইবোনদের কাছে এ খেদমত দক্ষতার সাথে অতি শীঘ্রই পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আল্লাহ আমাদের নিয়্যত পবিত্র রাখুন, আমাদের সকল নেককাজ সহজ করুন এবং বারকাহ দান করুন। আমিন।

আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ নই। আমি কিভাবে বায়োডাটা তৈরি করবো?

এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে দক্ষ ব্যক্তির সহযোগীতা নিন।

বায়োডাটা জমা দেয়ার পর বিয়ে হয়ে গেলে বা অন্য কারণে বায়োডাটা ডিলিট করতে পারবো?

হ্যাঁ, আপনার যখন ইচ্ছা তখন বায়োডাটা ডিলিট করতে পারবেন।

আমি একজন ছাত্র, আমার এখনো কোনো স্থাী আয় নেই, আমি কি বায়োডাটা আপলোড করতে পারবো?

হ্যাঁ, পারবেন। তবে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে বায়োডাটা তৈরি করতে হবে।

আমার বায়োডাটা এপ্রুভ হয় নি কেন?

বিভিন্ন কারণে বায়োডাটা এপ্রুভ করা হয় না। তার মাঝে কয়েকটি কারণ উল্লেখ করা হলো:

১. যদি অভিভাবককে না জানিয়ে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেয়া হয় (পাত্রী হলে)।

২. অভিভাবকের নাম্বারের ঘরে নিজের নাম্বার লিখে রাখলে।

৩. ৫ ওয়াক্ত নামাযী না হলে। ( শুধু দ্বীনদারদের জন্য )

৪. পুরুষদের ক্ষেত্রে, ওয়াজিব দাঁড়ি সুন্নতি পদ্ধতীতে বড় না থাকলে। (প্রাকৃতিক কারণে যাদের দাঁড়ি বড় হয় না তারা ব্যতীত।)( শুধু দ্বীনদারদের জন্য )

৫. পুরুষদের ক্ষেত্রে, টাখনুর উপর কাপড় না পরলে।( শুধু দ্বীনদারদের জন্য )

৬. নারীদের ক্ষেত্রে, নিকাব সহ ফরজ পর্দা না করলে।( শুধু দ্বীনদারদের জন্য )

৭. বায়োডাটাতে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে।

বায়োডাটা জমা দিলে আমার তথ্য কতটুকু গোপন থাকবে? কতটুকু প্রকাশিত হবে?

আপনার বায়োডাটা এপ্রুভ করা হলে নিচের ৯ টি তথ্য গোপন রাখা হবে। বাকি সকল তথ্য সাধারণ ইউজাররা দেখতে পারবে। অর্থাৎ সাধারণ ইউজাররা আপনার বায়োডাটা পড়তে পারবে কিন্ত আপনার পরিচয় জানতে পারবে না।
পাত্র/পাত্রীর নাম

১. অভিভাবকের নাম

২. অভিভাবকের মোবাইল

৩. অভিভাবকের সাথে সম্পর্ক

৪. বায়োডাটা গ্রহণের ইমেইল

৫.আপনার ব্যক্তিগত নম্বর (ঐচ্ছিক)

৬. পিতার নাম

৭. মাতার নাম

৮. পাত্র-পাত্রীর নাম

৯. বাড়ি/এলাকার ঠিকানা

বিস্তারিত জানতে গোপনীয়তা নীতি পড়ুন।

বায়োডাটা তৈরি করার কোনো বিশেষ শর্ত আছে?

আমাদের ওয়েবসাইটে বায়োডাটা নূন্যতম আবশ্যকতা নিম্নরূপ-

অভিভাবকের অনুমতি লাগবে।

ঘটকসেবার মাধ্যমে বিয়ে করলে বিবাহ পরবর্তী কোনো সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়?

হঁ্যা। ঘটকসেবার মাধ্যমে বিয়ে করলে বিবাহ পরবর্তী চার্জ পরিশোধ করতে হয় । ৩,০০০-২০,০০০ টাকা । আপনি আপনার চাহিদা মত টাকা পরিশোধ করবেন ।

বায়োডাটা জমা দিতে কত টাকা লাগে?

সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায় না । ৫০ টাকা পরিশোধ করার পর বায়োডাটা জমা হয় ।পেমেন্ট অপশনে গিয়ে ৫০ টাকা জমা দিতে হয়।

এই ওয়েবসাইট কি সবার জন্য উন্মুক্ত?

জি ,সবার জন্য উন্মুক্ত ।